দেশে আরও এক দফা দাম বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের

দেশে আরও এক দফা দাম বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের

দেশে আরও এক দফা দাম বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের। প্রতিকেজি এলপিজির দাম ১২ টাকা ৫৪ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম নির্ধারণ করে দিয়েছে।

বিইআরসি’র নির্ধারণ করা দামের ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৪০ টাকা থেকে বেড়ে এখন ১ হাজার ৩৯০ টাকা দশমিক ৫৬ পয়সা করা হয়েছে। এ হিসাবে সিলিন্ডার প্রতি দাম বাড়লো ১৫০ টাকা ৫৬ পয়সা।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে বলে জানা গেছে। অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।