নগরকান্দায় আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ উদ্বোধন

নগরকান্দায় আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ উদ্বোধন

আবু নাসের, সালথা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুরে আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ উদ্বোধন শেষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের সভাপতি সরদার সাইফুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস মো. শফি উদ্দীন, সহকারী কমিশনার (ভুমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।