× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পিআইডি

দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে জুলাই বিপ্লবের শহিদরা -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
দেশ ও জাতিকে মুক্তির পথ

দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে জুলাই বিপ্লবের শহিদরা বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই বিপ্লবের শহিদদেরকে স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, এ বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন ও আহত হয়েছেন তারা এ জাতির সূর্যসন্তান। জাতিকে তারা অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন। তাদেরকে জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ড. খালিদ বলেন, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে বলেছি কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়। আমি দেখব পেশাদারিত্ব। সকল কার্যক্রম আইন ও বিধিবিধানের আলোকে নিষ্পত্তি করতে হবে। কোনভাবেই বিধিবিধানের বাইরে যাওয়া যাবে না।

উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ছাকিবুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নিজামুদ্দীন, শাহরিয়ার,  মুফতি আব্দুল ওয়াদুদ ও মুফতি মাহফুজ আনাম  প্রমুখ বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার আত্মার শান্তি ও রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এতে জুলাই বিপ্লবে শহীদ ও আতহদের পরিবারের সদস্য, ওলামা, ত্বোলাবা ও সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..