× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি

দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
দুর্বল এই রাষ্ট্রকে সবল

দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আর অর্থনীতির দায়িত্ব কাঁধে নিয়েই রাষ্ট্র সংস্কার করে যাচ্ছে বিএনপি সরকার। দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ ২০ এপ্রিল সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হামরুবেলার কারনে বহু তাজা প্রান আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় এই কর্মসূচীতে রয়েছেন, একই সময় আমিও আমার নিজ নির্বাচনীয় এলাকা বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকা কর্মসূচী শুভ উদ্বোধন ঘোষনা করছি। আমার উপর বরিশাল বিভাগে এই কর্মসূচী উদ্বোধনের দায়িত্ব পরেছে এই কারনে আমি গবির্ত।

তিনি আরো বলেন, হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়ন সম্ভব হবে।

দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার। হীনস্বার্থ রক্ষা আর পরিকল্পনার অভাবেই আমদানি নির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থা রাখায় বর্তমানে দেশে জ্বালানী সংকটের পেছনে স্বৈরাচারী সরকারকেই দ্বায়ী করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি আরও বলেন, জ্বালানির মত জাতীয় সংকট মোকাবিলার সাথে সাথে হাম সংক্রমণ প্রতিরোধে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অবাধ তথ্য প্রদানের সুযোগে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেইদিকে গণমাধ্যম কর্মীদের নজর রাখতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডল’র সভাপতিত্বে দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.খায়রুল আলম সুমন, বরিশাল পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এসএম মঞ্জুরে এলাহী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশ্বস্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ও বিভাগীয় সমম্বয়ক ডা.মনিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব প্রমুখ।

পরে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে আইন-শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।


এ ক্যটাগরির আরো খবর..