× Banner
সর্বশেষ
জাল জালিয়াতি মামলায় খালাস পাওয়া শ্যালক-দুলাভাইয়ের ৭ বছরের কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর – মির্জা ফখরুল কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ স্বজনপ্রীতি নয় স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী দেশে আবারও ভূমিকম্প,উৎপত্তি সাতক্ষীরায় দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৪ মাত্রা ভূমিকম্প অনুভূত দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে – ভূমিমন্ত্রী পেশাগত মানদণ্ড বজায় রেখে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যম -তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে – ভূমিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে - ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন,ভূমি মন্ত্রণালয় খুবই জটিল। দেশের মানুষের এই মন্ত্রণালয় নিয়ে ধারণা খুবই কম।

তিনি আরও বলেন,জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে একটা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে ‘বিশেষ নির্দেশনা’ দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। প্রশাসন চলে মন্ত্রণালয়ের অধীনে। এটা আমি দেখব। আসলে দেশ আমাদের সবার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।


এ ক্যটাগরির আরো খবর..