× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক

দুর্গোৎসবের চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা পালনের জন্য আয়োজকদের মধ্যে ১০ লাখ টাকার চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবানের মধ্যমপাড়ার পার্বত্য প্রতিমন্ত্রীর বাসভবন মিলনায়তনে রবিবার সকালে এ চেকগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, ‘ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মের উৎসব আনন্দের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উৎসবও শান্তিপূর্ণভাবে পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন পরিষদকেও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মণ্ডপগুলোতে পুলিশ থাকবে ও বাড়তি নিরাপত্তার জন্য বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

পার্বত্য জেলা পরিষদের পিআরও জুড়িমং জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষে সাত উপজেলার ২৭টি পূজামণ্ডপের জন্য ২ লাখ ৮০ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে ২০টি দুস্থ পরিবার ও ৮টি সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ৭ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, লক্ষ্মীপদ দাশ, বান্দরবান বাজার ফান্ড প্রশাসক মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..