× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

দুর্গাপূজায় ভক্তদের আহার্য সহায়তার নাম “খয়রাতি” ক্ষুব্ধ সনাতনীরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
আহার্য সহায়তার নাম "খয়রাতি"

বাংলাদেশের ৬৪ জেলায় ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডবে ১৬ হাজার ৪৯৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এতে প্রতিটি মণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ ৫০০ কেজি চাল হিসেবে এই “খয়রাতি চাল” বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে সনাতন ধর্মের বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজায় সহায়তার নামে “খয়রাতি” শব্দ ব্যবহারে ক্ষুব্ধ বেশিরভাগ জনগণ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাপ্ত ”খয়রাতি চাউলের মাস্টার রোল” নামক ফরমে খয়রাতি শব্দ উল্লেখ করায় সনাতনীরা বলছেন, আমরা বাংলাদেশের ভূমিপুত্র, এ দেশে ভেসে আসিনি অথচ আজ এ দেশে আমাদের সরকারীভাবে খয়রাতি আখ্যা দেওয়া হচ্ছে!

‘খয়রাত’ শব্দটি আরবি ভাষা থেকে আগত। শব্দটির অর্থ সওয়াব পেতে ভিক্ষা দেওয়া। বাংলাদেশে এই শব্দটা তুচ্ছতাচ্ছিল্য করতে বা গালি অর্থে ব্যবহার হয়।

শুধু বই বা অভিধানের অর্থই যদি শব্দটিতে থাকতো তাহলে কিন্তু খয়রাতি শব্দটি নিয়ে সাম্প্রতিককালের এতো হৈচৈ হতো না।

যেমন দরিদ্র বা গরিব শব্দটি গালি না, কিন্তু ‘ফকিন্নি‘ শব্দটি ঠিকই গালি। দুটো শব্দের মানে একই হলেও শুনতে দুই রকম। ঋণী বললে কেউ হয়তো তেমন কিছু মনে করবে না, তবে তাকে খয়রাতি বললে প্রতিক্রিয়া ভিন্ন।

সাধারণ জনগণের মতে, যেকোন ব্যক্তি তার ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটা স্বাভাবিক বিষয়। তাই ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সহায়তার নামে খয়রাতি শব্দ ব্যবহার করাটা শুধু দুঃখজনকই না অপমানজনকও বটে। শব্দটি পরবর্তনে কর্তৃপক্ষের নিকট জোরালো অনুরোধ জানান সনাতনীরা।

উল্লেখ্য, গত বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা ছিলো। এবার সারাদেশের ৬৪ জেলায় মণ্ডপের সংখ্যা ১৫২৯টি বৃদ্ধি পেয়ে  সর্বমোট ৩২ হাজার ৯৯০টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..