× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেলো দ্বিতীয় চালানে ১৮.৭৯ মেঃ টন ইলিশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ১৮ দশমিক ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে।
এর আগে গত মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল। ফলে দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে মোট ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হলো।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার কর্তৃক অনুমোদিত ১ হাজার ২০০ মেট্রিক টনের মধ্যে এখন পর্যন্ত এ পথ দিয়ে ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা বলেন, প্রতিটি চালান স্বাস্থ্য ও আন্তর্জাতিক মানদন্ড নিশ্চিত করে পরীক্ষা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে এ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
বেনাপোল বন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার রপ্তানিকৃত ইলিশের মধ্যে মেসার্স সততা ফিশ ৩.৮ মেট্রিক টন, মেসার্স প্যাসিফিক সি ফুড ১.৬৩ মেট্রিক টন, মেসার্স এমভি সি ফুড ৪ মেট্রিক টন, মেসার্স তানিশা এন্টারপ্রাইজ ১.৩৬ মেট্রিক টন, মেসার্স এমএপি ইন্টারন্যাশনাল ৩ মেট্রিক টন এবং মেসার্স জেএস এন্টারপ্রাইজ ৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে।
এর আগে মঙ্গলবার রাতে রপ্তানি হওয়া চালানে ছিল সততা ফিশ ৩.৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১.৪ মেট্রিক টন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২.২ মেট্রিক টন, লাকি ট্রেডিং ১৬.৮ মেট্রিক টন এবং স্বর্ণালি এন্টারপ্রাইজের ৪ মেট্রিক টন ইলিশ।
রপ্তানিকৃত এসব ইলিশ ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান-ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল আমদানি করছে।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দেশের ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশ নিচ্ছে।
অপরদিকে, একইদিন (১৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়েও প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেছে। যশোরের রপ্তানিকারক প্রতিষ্ঠান মোহাতাব অ্যান্ড সন্স এ চালান রপ্তানি করে। আমদানিকারক প্রতিষ্ঠান ছিল ভারতের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..