× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

বগুড়ার নন্দীগ্রামে দুই মাথা ও তিন কান বিশিষ্ট বাছুর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
গাভী দুই মাথা ও তিন কান বিশিষ্ট একটি বাছুর

অসীম মোহন্ত, নন্দিগ্রামঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক গাভী দুই মাথা ও তিন কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে।

বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের কৃষক নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কৃষক নিজাম উদ্দিনের নিজবাড়িতে সকালে তার গাভীটি দুই মাথা ও তিন কান বিশিষ্ট বাছুরটি প্রসাব করে। কিন্তু প্রসাবের কয়েক ঘন্টা পর বাছুরটি মারা যায়। সেই বাছুরটি দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করেন। কৃষক নিজাম উদ্দিন বলেন, বাছুরটির সবকিছুই ঠিক ছিল, শুধু একটির স্থলে দুইটি মাথা, দুইটির স্থলে তিনটি কান ছিল। ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব বুলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। গাভীর ডিম্বানুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..