× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

দুই ভাইয়ের এক সন্তান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

যমজ দুজনের চেহারায় এতটাই মিল যে তাঁদের আলাদা করা বেশ কঠিন। ঠিক এই সুযোগ নিতে চেয়েছিলেন তাঁদের একজন। একটি মেয়েশিশুর বাবা হয়েও পিতৃপরিচয় দিতে তাঁর আপত্তি ছিল। দাবি করেছিলেন, শিশুটির বাবা তাঁর ভাই। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে বিচারক দুই ভাইকেই শিশুটির ভরণপোষণের খরচ মেটানোর দায়িত্ব দিয়েছেন। শুধু তা–ই নয়, শিশুটির পিতৃপরিচয়ে দুই ভাইয়ের নামই রাখার নির্দেশ দেন আদালত।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মধ্যাঞ্চলীয় গোইয়াস অঙ্গরাজ্যে। যমজ ওই দুই ভাইয়ের বয়স ৩১ বছর। দুই ভাইয়ের একজনের সঙ্গে মেয়েশিশুটির মায়ের খুব অল্প দিনের প্রেম ছিল। এরপরই শিশুটি তার মায়ের গর্ভে আসে। দুই ভাইয়ের চেহারায় এতটাই মিল যে ওই নারীও বুঝতে পারছেন না, তাঁদের মধ্যে কে তাঁর সন্তানের বাবা। ডিএনএ পরীক্ষায়ও কোনো সুরাহা না হওয়ায় শিশুটির মা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন।

বিচারক ফিলিপ লুইস পেরুসা গত সোমবার তাঁর রায়ে বলেন, ‘আপনাদের দুই ভাইয়ের একজন পিতৃত্ব গোপনের চেষ্টা করেছেন। এই অসৎ আচরণ, যা পিতৃত্বের স্বীকৃতির অধিকার খর্ব করে, অবশ্যই দমন করতে হবে।’ আদালত জানিয়ে দেন, শিশুটির জন্মসনদে যমজ দুই ভাইয়ের নামই পিতৃপরিচয়ে থাকবে এবং প্রতিজনকে শিশুটির ভরণপোষণের জন্য দেশের সর্বনিম্ন মজুরির ৩০ শতাংশ হারে প্রতি মাসে পরিশোধ করতে হবে। ব্রাজিলে সর্বনিম্ন মজুরির হার মাসে প্রায় ২৬২ মার্কিন ডলার।


এ ক্যটাগরির আরো খবর..