× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ার দাবানলে চার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় গ্যাংওন প্রদেশে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ দাবানল শুরু হয়েছে। এই আগুন দ্রুত সকচো ও গ্যাংনিউং শহরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আজ শুক্রবার দমকল ও সেনাবাহিনীর হাজারো সদস্যকে কাজ করতে দেখা যায়। দাবানলে এর মধ্যে একজন মারা গেছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে চার হাজার মানুষ।

সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার সকালের মধ্যে প্রায় ৫২৫ হেক্টর এলাকায় থাকা ১৯৮টি ঘরবাড়ি, গুদাম ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে।

সকালে ২ হাজারের বেশি নাগরিককে ব্যায়ামাগার ও বিদ্যালয় ভবনে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে অন্তত ৪ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। দাবানলের কারণে ৫২টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোকচো শহরে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। গ্যাংনিয়াং এলাকার আগুনও অর্ধেকের বেশি নিভিয়ে ফেলা হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে বলা হয়, দাবানল নিয়ন্ত্রণে আনতে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুন জে-ইন। জাতীয় দমকল সংস্থার তথ্যানুযায়ী, সারা দেশ থেকে দমকল বাহিনীর প্রায় ৮৭২টি গাড়ি ও ৩ হাজারেরও বেশি কর্মী আগুন নেভাতে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..