× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

 যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

যশোরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্বজন সমাবেশ যশোর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই পাঠকের মন জয় করেছে। যুগান্তর মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। আগামিতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যুগান্তরের অভিযাত্রা অবিচল থাকুক।

স্বজন সমাবেশ জেলা শাখার সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর বাবু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনীর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মনজু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। সঞ্চালনা করেন স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।

অনুষ্ঠানে আরও শুভেচ্ছা জানান যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা কমিটির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ অর্ণব, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..