দীপিকার চেয়ে দাড়িই বেশি পছন্দ করেন রণবীর

বিনোদন ডেস্কঃ হার্টথ্রব রণবীর সিংয়ের সঙ্গে হট অ্যান্ড কিউট দীপিকা পাড়ুকোনের প্রেমের কথা জানে গোটা বলিউড। সদ্য বিবাহিত সুপারস্টার জুটি আনুশকা-কোহলির পর তাদের প্রেমের সম্পর্ক নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে।

শোনা যায়, গত ৫ জানুয়ারি প্রেমিকা দীপিকার জন্মদিনে শ্রীলংকায় নাকি তাদের আংটি বদলও হয়ে গেছে।

কিন্তু সেই দীপিকার চেয়েও নাকি প্রেমিক রণবীরের পছন্দের বস্তু রয়েছে। সেটা হল অভিনেতার দাড়ি। এই দাড়ির কাছেই নাকি মনের সব কথা খুলে বলেন বলিউডের সুপার সেক্সি বয় রণবীর। দীপিকার চেয়ে দাড়িই নাকি তার কাছে বেশি পছন্দের।

ভারতের একটি বিনোদন ওয়েবসাইটের খবর, সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশানে পারফর্ম করতে গিয়ে রণবীর এমন কথাই জানিয়েছেন। অনুষ্ঠানে এক খুদে ভক্ত অভিনেতার দাড়ি সম্পর্কে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে রণবীর দাড়ির প্রতি তার বিপুল ভালবাসার কথা জানান।

দাড়ির সঙ্গে কথা বলেই নাকি সব কিছু ব্যক্ত করেন তিনি। যেভাবে উদ্ভিদপ্রিয় মানুষেরা গাছের সঙ্গে কথা বলেন। তবে এর একটা কারণও আছে। রসিকতার সুরে রণবীর জানান, যাতে তার দাড়ির সৌন্দর্য উত্তরোত্তর বৃদ্ধি পায়। এখন কী বলবেন দীপিকা?

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।