দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ

দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ বৃহস্পতিবারে চন্দ্র মেষ রাশিতে সঞ্চার করবে। আবার আজ মেষ রাশিতে সূর্য গ্রহণ হবে। এমন পরিস্থিতিতে বৃষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ধর্ম-কর্মের কাজে মনোনিবেশ করবেন। বৃশ্চিক রাশির জাতকরা একাগ্রতার দ্বারা লাভান্বিত হবেন। দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।

​মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ থাকবে। চাকরিজীবীদের ওপর অফিসের কাজকর্মের চাপ থাকবে। আজ আপনার সামনে একাধিক দায়িত্ব উঠে আসতে পারে। তাই সময় থাকতে কাজ পুরো করতে পারেন। ব্যবসায়ীরাও একাধিক চ্যালেঞ্জের মুখে পড়বেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করবেন।

এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সূর্য গ্রহণের পর গম, গুড় ও তামা দান করুন।

​বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। আজ আপনার সমস্ত পরিকল্পিত কাজ পূর্ণ হবে। রাজনৈতিক কাজকর্ম করেন যাঁরা, বিরোধীরা তাঁদের টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনও নতুন কাজ করার জন্য এই সময়টি অনুকূল নয়। তাড়াতাড়ি কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে সময় কাটাবেন। এর ফলে আপনার মন শান্ত হবে। আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। যে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, তাঁদের জন্য দিন খুব ভালো।

এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। সূর্য গ্রহণের সময়ে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন।

​মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে। সন্তানের তরফে কোনও সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। আগের চেয়েও অধিক উৎসাহের সঙ্গে কাজ করবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে আধিকারিকদের কাছ থেকে প্রশংসা শুনতে পারেন। আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। ভাই-বোনের প্রস্তাবে পারিবারিক বিষয়ে আলোচনা করতে হবে।
এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সূর্য গ্রহণের সময়ে শিব চালিসা পাঠ করুন।

​কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকরা সূর্য গ্রহণের কারণে শুভ কাজে রুচি নেবেন। দান-পুণ্য করবেন। আজ ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নেবেন, তার দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসায় কারও ওপর ভরসা করার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন। আবার কোনও সম্পত্তি ক্রয়ের ইচ্ছা থাকলে সবদিক খতিয়ে দেখুন। তা না-হলে প্রতারিত হতে পারেন। সন্তানের বিবাহে আগত বাধা দূর হবে। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। ছাত্ররা শিক্ষকদের আশীর্বাদ লাভ করবেন।
এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্য গ্রহণের পর তিল, পাকা কলা, লেবু জলে প্রবাহিত করে দিন।

​সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকদের বিরোধীদের ষড়যন্ত্র বিফল হবে। বহু প্রতীক্ষিত কাজ সম্পন্ন হবে। সাংসারিক সুখ-সুবিধার সাধনে ব্যয় হতে পারে। কোনও নতুন কাজ করার চিন্তা করলে, সে বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। পরিবারে দীর্ঘ সময় ধরে কোনও তিক্ততা থাকলে তা আজ শেষ হবে। পরিবারের সদস্যরা সঙ্গে থাকবেন।

এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সূর্য গ্রহণের সময়ে লক্ষ্মীর পুজো এবং মন্ত্র জপ করুন।

​কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকরা সূর্য গ্রহণের কারণে ধর্মীয় কাজ ও পূজার্চনায় অধিক মনোনিবেশ করবেন। বৃদ্ধদের সেবা করবেন। শুভ কাজে অর্থ ব্যয় করবেন। এর ফলে মনে আনন্দ থাকবে। সন্তানের কাজে গর্ব অনুভব করবেন। দীর্ঘদিন ধরে কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার প্রতীক্ষা করে থাকলে তা সম্পন্ন হবে। দাম্পত্য জীবন সুখে থাকবে। ব্যবসায়ে প্রতিদ্বন্দ্বীরা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ  আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। সূর্য গ্রহণের সময়ে গোরুকে সবুজ ঘাস খাওয়ানো শুরু করে দিন।

​তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি কাজকর্মের কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে। এ সময়ে আপনাদের প্রচুর অর্থ ব্যয় করতে হবে। কঠিন পরিশ্রম সত্ত্বেও আমদানি কমবে ও অধিক পরিমাণে অর্থ ব্যয় হবে। অপ্রয়োজনীয় দৌড়ঝাপের কারণে মানসিক ও শারীরিক সমস্যা হতে পারে। তবে সন্ধ্যা পর্যন্ত স্বস্তি পাবেন। তাই চিন্তিত হবেন না। পরিবারের সঙ্গে সময় কাটালে সমস্ত ক্লান্তি দূর হবে। জীবনসঙ্গীকে পাশে পাবেন।
এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সূর্য গ্রহণের সময়ে মা-বাবার আশীর্বাদ গ্রহণ এবং দুধ-চাল দান করুন।

​বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকরা ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। চাকরি বা ব্যবসায়ীদের কঠিন পরিশ্রম করতে হবে। তবে পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না। এর ফলে মন হতাশ হবে। তবে তা সত্ত্বেও আনন্দে থাকবেন। সততা ও একাগ্রতার সঙ্গে নিজের কাজ করবেন। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন আপনারা। ভবিষ্যতে বরিষ্ঠ আধিকারিকরা আপনার প্রশংসা করবেন। সন্ধ্যাবেলা বন্ধুরা কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন।

এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সূর্য গ্রহণের সময় হনুমান চালিসা পাঠ করুন।

​ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে। ব্যবসায় সমস্ত কাজ বিনা বাধায় পুরো হবে। শত্রু প্রবল হবে। তবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে তাঁদের পরাজিত করতে পারবেন আপনারা। কোনও কাজ করার চিন্তাভাবনা করলে কোনও বন্ধুর সহযোগিতায় তা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। বন্ধুদের কাছ থেকে ধনলাভ হতে পারে। সন্ধ্যা নাগাদ কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক। এর ফলে ভবিষ্যতে বিশাল লাভ হবে।
এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গ্রহণের সময়ে কৃষ্ণের পুজো করুন।

​মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকদের সামাজিক কাজে রুচি বাড়বে। যার ফলে বন্ধুদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। চাকরিজীবী জাতককরা উচ্চাধিকারিকদের আশীর্বাদে কর্মক্ষেত্রে সম্মানিত হবেন। সূর্য গ্রহণের সময়ে পবিত্র নদীতে স্নান করতে যেতে পারেন। জমি-সম্পত্তি সংক্রান্ত কোনও মামলা চলতে থাকলে, আধিকারিকদের সহযোগিতায় তার সমাধান হবে। সন্ধ্যা নাগাদ স্বাস্থ্য দুর্বল হবে। তাই খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন নিন।
এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সূর্য গ্রহণের সময়ে গম, গুড় ও তামা দান করুন।

​কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির ব্যবসায়ীরা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনাদের ধন লাভের প্রবল যোগ রয়েছে। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনাদের সম্মান বাড়বে। পরিবারে দীর্ঘ সময় ধরে কোনও বিবাদ চললে তা আজ সমাপ্ত হবে। টাকা লগ্নির বিষয়ে চিন্তা ভাবনা করলে তার জন্য দিন ভালো। এমন কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।

এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্য গ্রহণের সময়ে বজরংবলীর পুজো ও মন্ত্র জপ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা চার দিক দিয়ে লাভ অর্জন করতে পারবেন। যার ফলে আশপাশের পরিবেশ আনন্দময় থাকবে। ব্যবসায় অর্থ লগ্নির চিন্তাভাবনা করলে নিশ্চিন্তে থাকুন। কারণ এর দ্বারা ভবিষ্যতে দারুণ লাভ হবে। পরিবারের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এই রাশির জাতক। আবার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, যার ফলে সকলের ভালো হবে। সকলে তার কথা শুনে চলবেন। ছাত্র-ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

এই রাশিরজাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সূর্য গ্রহণের সময়ে শিব চালিসা পাঠ করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।