আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উজেলার আরাজী রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এ্যাডভোকেট নজরুল ইসলাম (ইনকাম ট্যাক্স প্রাকটিশনার) গত ১৮/০৫/২০১৭ইং তারিখে বৃহস্পতিবার সময় আনুমানিক ১১ টার সময় তার ভাতিজা আরিফুল ইসলাম ও আব্দুর ওয়াদুদ এবং সোহাগসহ মোটরসাইকেলে পীরগঞ্জ উপজেলার সাবরেজিষ্ট্রী অফিসে যাওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে রওয়ানা হয়।
নজরুল ইসলামের খরিদযোগ্য ৬০ শতাংশ জমির মূল্য ৪,৪০,০০০/- (চার লক্ষ চল্লিশ হাজার টাকা) ব্রিপকেসে নিয়ে যাচ্ছিল। এমন সময় পীরগঞ্জ উপজেলার খনগাঁও, শাহাপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে শাহাজাহান হাবীব জুয়েল (৪০), শাজ্জাদ হোসেন (৩৭), রয়েল (৩৫), রাসেল (৩২), রুবেল (২৭), আব্দুল বাসেদের ছেলে কায়সার (২৫), সাইফুল ইসলাম (২৯), গোল্ডেন (১৯), মৃত জহির উদ্দীনের ছেলে জব্বার আলী (৫০), নজবুল হকের ছেলে জুবায়ের আলী (২৫), মৃত লুধু মোহাম্মদের ছেলে আলম (২৪), তসলিমের ছেলে ইব্রাহিম আলী (৩৮), মৃত আব্বাস আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৭) সর্ব সাং- পীরগঞ্জ উপজেলার খনগাঁও শাহাপাড়া, মৃত সলেমান আলীর ছেলে আব্দুল বাসের (৫০), ঠাকুরগাঁও সদর উপজেরা গ্রামঃ আরাজী রামপুর এই সকল সন্ত্রাসীগণ বাড়ীর পূর্ব পাশ্বে রাস্তার উপরে পূর্ব পরিকল্পিত ভাবে দাড়িয়ে থাকে ছিনতাই সন্ত্রাসীগণ।
নজরুল ইসলাম বলেন, আমি রাস্তার উপরে আসামাত্রাই সন্ত্রাসীগণ ছোড়া, লোহার রড, হকস্টিক, চাইনিস কুড়াল দিয়ে মটর সাইকেলে গতিরোধ করে এবং মটরসাইকেলের হেড লাইটে আঘাত করিয়া হেড লাইটটি ভাঙ্গিয়া দেয়, আমাকে শার্টের কলার ধরিয়া জোর করে মটরসাইকেল হইতে রাস্তায় টানিয়া নামায়। ভাতিজা আরিফুল ইসলামকে ধাক্কাধাক্কি করিয়া রাস্তায় ফেলিয়া দেয় এরপর এলোপাতারি ভাবে আমাকে মারপিট করে খুন জখম করে। পেন্টের পকেটে ৩৭,০০০/- (সাইত্রিশ হাজার) টাকা ও একটি ঘড়ি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এইসব সকল ছিনতাইকারী নিয়ে নেয়।
তিনি বলেন, এলাকার লোকজন এসে অজ্ঞান অবস্থায় আমাকে ও অঞ্জনাকে রাস্তা থেকে মাইক্রোতে তুলে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই অবস্থায় চিকিৎসাধীনে ঠাকুরগাঁও সদর হাসপাতালে এ্যাডভোকেট নজরুল ইসলাম রয়েছে।
শাহাজাহান হাবীব জুয়েল সহ ১৪ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় এজাহার করেন এ্যাড. নজরুল ইসলাম। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ব্রিপকেস উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি তাই এলাকার লোকজন উর্দ্ধতন কর্তৃপক্ষকে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য জরুরি দৃষ্টি কামনা করেন।