× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে

দিনমজুরের ঘরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, এক ফ্যান-এক বাতিতে এক লাখ ৬৭ হাজার টাকা!

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ভুতুড়ে বিদ্যুৎ বিল

হবিগঞ্জের নবীগঞ্জে দিনমজুরের ঘরে এক ফ্যান ও এক বাতির ব্যবহার দেখিয়ে এক লাখ ৬৭ হাজার টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল ধরিয়ে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে। দিনমজুর কাজী ছাওধন মিয়ার ঘরে প্রতিমাসে দুই-তিনশ টাকার বেশি বিদ্যুৎ বিল আসত না। কিন্তু চলতি আগস্ট মাসে তার নামে বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা! বিলে উল্লেখ করা হয়েছে, তিনি নাকি ১০ হাজার ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেছেন। বিলম্ব ফি ধরা হয়েছে ৭ হাজার ৫৯৫ টাকা। অথচ জুন মাসে তার বিদ্যুৎ বিল ছিল মাত্র ১০৫ টাকা।
কাজী ছাওধন মিয়া জানান, আমার ঘরে একটি ফ্যান আর একটি বাতি ছাড়া কিছুই নেই। আমি এই বিল দেখে হতবাক হয়ে যাই। মেম্বার-চেয়ারম্যানসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে দুই দিন ধরে বিদ্যুৎ অফিসে ঘুরছি। তারা বলেছেন বিলটা ঠিক করে দেওয়া হবে।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বিল প্রস্তুতের সময় কম্পিউটার ব্যবহারে ভুলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। বিল প্রস্তুতকারী কর্মচারী ক্ষমা দাশ বলেন, ইচ্ছে করে নয়, কম্পিউটারের ভুলের জন্য এমনটা হয়েছে।
এ ঘটনায় নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান বলেন, দিনমজুর কাজী ছাওধন মিয়ার বিল কম্পিউটার ব্যবহারকারীর ভুলের কারণে হয়েছে। বিল প্রস্তুতকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিল ইতিমধ্যে সংশোধন করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না।
তবে শুধু কাজী ছাওধন মিয়ার বিল নয়, চলতি আগস্ট মাসে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন উপজেলার হাজারো গ্রাহক দেড় থেকে দ্বিগুণ বিদ্যুৎ বিলে ভুক্তভোগী হয়েছেন।
দৌলতপুর গ্রামের বদরুল ইসলাম জানান, বিদ্যুৎ বিল কমানোর জন্য দু’টি মিটার লাগিয়েছি। কিন্তু এখন আগের চেয়ে আরও বেশি বিল আসে।
আরেক গ্রাহক ব্যবসায়ী আলী হোসেন বলেন,প্রতি মাসে ৬০০ থেকে ৮০০ টাকা বিল আসত। অথচ এ মাসে এসেছে ১ হাজার ৬০০ টাকা।
একইভাবে কাজল মিয়া নামের এক গ্রাহক অভিযোগ করে বলেন, প্রতিবেশীর মিটারে ১ হাজার ২২০ ইউনিট দেখালেও বিলে ধরা হয়েছে ১ হাজার ৩০০ ইউনিট। এইভাবে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..