× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দাবি আদায়ের নামে দুর্ভোগ বন্ধ করতে বললেন সেতু মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে জনগণকে দুর্ভোগে না ফেলতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও  সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সম্মিলিত সঙ্গীত শিল্পী সোসাইটির আয়োজনে শিল্পী সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।তিনি বলেন, রাজধানী ঢাকায় এমনিতেই দুর্বিষহ যানজট। এই যানজট নিরসনে আমরা সম্মিলিতভাবে  চেষ্টা করে যাচ্ছি। যানজটপূর্ণ ঢাকায় দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে  দেড় কোটি নগরবাসীকে জিম্মি করবেন না।

ওবায়দুল কাদের আরও বলেন, দাবি আদায়ের জন্য আন্দোলন করতেই পারেন, সেটা নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু মানুষকে কষ্ট দেয় এমন আন্দোলন জনগণ সমর্থন করে না।এসময় তিনি নিজ নিজ ক্যাম্পাসে দাবি আদায়ের আন্দোলন করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আহ্বায়ক সংগীত শিল্পী আশরাফ উদাস,  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কায়সার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..