সিলেট-তামাবিল মহাসড়কে আগের দিন প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ নেতার মৃত্যুর পর এবার দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে চাপা দিলো ট্রাক।
২০ জানুয়ারি শনিবার বিকাল ৫টার দিকে ওই সড়কের হরিপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কোন হতাহতের খরব পাওয়া যায়নি। তবে অ্যাম্বুল্যান্সচালক গুরুতর আহত হয়েছেন।
শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর পরেই ট্রাকচালক পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ের এমডি সেকশনের ব্যবস্থাপক (সমন্বয়) মো. শাহ আলম।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির ট্রাক অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুছড়ে যায়। এর আগে, ১৯ জানুয়ারি শুক্রবার রাত ১টার দিকে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা ৪ ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যু হয়।