× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন না বর্তমান সিসিক মেয়র আরিফ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
mayor arif

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেবেন না বর্তমান মেয়র আরিফুল হক। তিনি সোমবার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার এই সিদ্ধান্তের কথা সেখানে অবস্থানরত অন্যান্যদের জানান। লন্ডন সময় বিকাল ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অন্যান্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় মেয়র আরিফ নিজেই বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না। তবে দলের নিজের পদ ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় প্রধানের সাথে আলাপ করেছেন বলেও জানা গেছে। তবে সরাসরি কোন আশ্বাসবাণী পাননি আরিফুল হক চৌধুরী, ভবিষ্যতের আশ্বাস নিয়েই ফিরেছেন বলে জানিয়েছে একটি সূত্র।

এই ব্যাপারে আরিফুল হক চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তাই সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ধোঁয়াশাও কাটছে না এখনই। দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত যে কোন মূল্যে নির্বাচন করতে পারেন আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফ যুক্তরাজ্য হয়ে ইতালির মিলান ঘুরে গত ৫ দিন ধরে লন্ডনে অবস্থান করেন। গতকাল ৯ এপ্রিল লন্ডন থেকে ফ্লাইট করার কথা থাকলেও বৈঠকের জন্য শেষমুহুর্তে ফ্লাইটটি পরিবর্তন করেন আরিফুল হক।


এ ক্যটাগরির আরো খবর..