× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

দলবদল নিয়ে উত্তাপহীন আবাহনী

admin
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ দেশের ফুটবলে আকাশী নীল মানেই ধানমন্ডির ক্লাব আবাহনী। আর আবাহনী নামেই মনে পড়ে ক্লাব ফুটবলের সোনালী অতীতের কথা। দেশের জরাজীর্ণ ফুটবলের মতো সামনের মৌসুমের দলবদল নিয়ে কোনো উত্তাপ নেই আবাহনীতেও।

স্বয়ং কোচ অমলেশ সেনও জানেন না কারা আসছেন দলে, আর কারা বাদ পড়ছেন, তবে কিছু ফুটবলারদের নিশ্চিত করেছে আবাহনী আর তাদের নিয়ে আসন্ন মৌসুমে ভালো ফল আসবে বলে আশাবাদী দেশের ফুটবলের এই প্রবীণ মুখ।

২০০৭-০৮ মৌসুম থেকে ২০০৯-১০। দেশের পেশাদার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাট্রিক শিরোপা জয়ী দল আবাহনী। সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন দলের নামটিও আবাহনী। শেষ জয় ২০১১-১২ মৌসুমে।

ফেডারেশন কাপ জয়েও দ্বিতীয় স্থানে আবাহনী, চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের চেয়ে ২ বার কম জিতেছে ধানমন্ডির ক্লাবটি। শেষ ফেডারেশন কাপ হাতে তুলেছে সেও ৬ বছর।

আসছে নতুন মৌসুম, এখনো দলবদল নিয়ে তেমন কোনো শোরগোল নেই আবাহনীতে, শুরু হয়নি ফুটবলারদের গা গরম। তবে কোচ অমলেশ সেন জানিয়েছেন দলবদল শেষ হলেই মাঠে নামবে চিরচেনা আবাহনী। আর যারা পুরনো তাদের নিয়েই শুরু করতে চান তিনি।

কিছু ইনজুরি সমস্যা ছিল, ছিল গোল-সংকট। পুরো মাঠ দাপিয়ে বেড়ালেও ছোঁয়া হতো না কাঙ্ক্ষিত জাল। তবে গত মৌসুম খুব একটা ভালো না খেললেও দেশের স্ট্রাইকার ওয়াহেদ ও নাইজেরিয়ান সানডের ওপর আস্থা আছে কোচের।

শেখ জামাল, শেখ রাসেল, আবাহনীর সাথে এবারে শক্তিশালী দল গড়েছে চট্টগ্রাম আবাহনীও। তাই জমজমাট এক মৌসুমের আশা আবাহনীর কোচ অমলেশ সেনের কণ্ঠে।


এ ক্যটাগরির আরো খবর..