× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং-স্যামের জীবনাবসান

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং-স্যাম ৮৭ বছর বয়সে মৃত্যু বরণ করলেন।  রোববার (২২ নভেম্বর) ভোরে রাজধানী সিউলের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে মারা গেছেন তিনি।

ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের প্রধান ওহ বিয়ং-হি সকালে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইয়ং-স্যামের প্রয়াণের ঘোষণা দেন।

বিয়ং-হি জানান, সাবেক প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে জটিল রক্ত সংক্রমণে ভুগছিলেন। এরমধ্যে তীব্র জ্বর দেখা দিলে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ইয়ং-স্যাম ১৯৯৩ থেকে ১৯৯৮ মেয়াদে দেশের সপ্তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কয়েক দশক ধরে সামরিকতন্ত্রবিরোধী দৃঢ় ভূমিকার জন্য তাকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা মনে করা হয়। বারবার সেনাঅভ্যুত্থানে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ানরা ইয়ং-স্যামের হাত ধরেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ চিনে নেয়।


এ ক্যটাগরির আরো খবর..