× Banner
সর্বশেষ
গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন

দক্ষতা ও সচেতনতা বাড়াতে গাড়িচালকদের প্রশিক্ষণ শুরু

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

সড়ক দুর্ঘটনা কমাতে এবং গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ঢাকা মহানগরীর বিভিন্ন বাস সার্ভিসের চালকদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ট্রাফিক আইনের বিষয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম আজ নগরীর বনানীস্থ বিআরটিএ ভবনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রতিটি ব্যাচে একশত জন করে গাড়িচালক অংশ নিবেন। আজ দুটি ব্যাচের দশ দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরী ও আন্তঃজেলা বাস সার্ভিসের চালকদের এ প্রশিক্ষণ দেয়া হবে। কর্মশালার প্রথমদিনে সম্পদব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল হক।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, গাড়িচালকদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ বিআরটিএ’র চলমান কার্যক্রমেরই অংশ। তিনি বলেন, নানা কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণে চালকদের দিকনির্দেশনা দিবেন প্রশিক্ষকগণ। এতে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে বিআরটিএ’র পরিচালক সিরাজুল ইসলাম, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিবহনের সদস্য সচিব সাদিকুর রহমান মিয়া কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..