× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

তেল বেশি দামে বিক্রি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
বাড়ছে তেলের দাম

জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি বন্ধ করতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়ে একটি পত্র জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ এবং পাচার রোধে জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ–এর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক চিঠিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার রোধে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..