× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

তুরষ্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) ৮ম সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কীর একটি বিমানে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে তুরস্কের উদ্দেশে রওনা দেন তিনি। ১৪-১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের মন্ত্রী ও অভিবাসী সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে এই সম্মেলনে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক, বিএমইটি’র মহাপরিচালক বেগম শামসছুন নাহার, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (কল্যাণ ও মিশন) মোহাম্মদ আজহারুল হক ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরীসহ প্রবাসী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তুরষ্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতারা মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। আগামী জিএফএমডি’র ৯ম সম্মেলন ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এ সম্মেলনের চেয়ারের দায়িত্ব পালন করবে।


এ ক্যটাগরির আরো খবর..