বেসরকারি এন জি ও Leadership Organization of Training & United Society (LOTUS) এর ১০ম বর্ষে পদর্পণ এবং এ প্রতিষ্ঠানের ‘তুমি চললে বাংলাদেশ চলে’ প্রকল্পের সদস্যদের মাঝে বাইক প্রদান উপলক্ষ্যে বিশেষ পুর্মমিলনী ও আলোচনা অনুষ্ঠান ২৮ র্মাচ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এর আগেও এ প্রকল্পের অধীনে প্রায় ১০০ জন বেকারকে বাইক প্রদানের মাধ্যমে তাদের র্কমসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
“তুমি চললে বাংলাদেশ চলে” প্রকল্পে প্রথমে বেকার যুবকদের মোটরসাইকেল প্রশক্ষিণ প্রদান করা হয় এবং পরবর্তীতে তাদের র্কমসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান RUN BANGLADESH এর সহযোগিতায় তাদেরকে মোটরসাইকেল প্রদান করে রাইড শেয়ারিং এর মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ ইউসুফ ইবনে হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রান বাংলাদশে এর চেয়ারম্যান ড. আহসান উদ্দিন চৌধুরী, সভাপতত্বি করেন লোটাস এর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান ও নতুন ৩০ জন সদস্যের মাঝে বাইক প্রদান করা হয়। এছাড়া বেস্ট পারমর্ফার হিসেবে ৫ জন রাইডারকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।




