× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

এটা গাফিলতির মাধ্যমে হওয়া একটি হত্যাকাণ্ড: গণপূর্তমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বনানীর এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনা কোনও দুর্ঘটনা নয়। বরং এটি গাফিলতির মাধ্যমে একটি হত্যাকাণ্ড।

তিনি বলেন, ভবন নির্মাণে ত্রুটি ও অনুমোদনহীন নকশার জন্য দায়ী যেই হোন না কেন, যত শক্তিশালী আর প্রভাবশালী হোক না কেন তাকে তদন্তের আলোকে শা‌স্তির আওতায় আনা হবে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, যেসব অবৈধ ভবন রয়েছে সেগু‌লো ভেঙে ফেলা হবে। এসব ভবন নির্মাণের সঙ্গে রাজউকের যেসব কর্মকর্তা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ভবন অনু‌মোদ‌নের সময় রাজউকের সেই সময়ের চেয়ারম্যানসহ সংস্থার সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আগুনের ঘটনায় ফৌজদা‌রিসহ তদন্তের আলোকে যে ধরনের মামলা দেয়া যায় সেই ধরনে মামলা হবে বলে জানানা তিনি।

এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশি কাজ করছে। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোন মৃত দেহ পাওয়া যায় কিনা।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..