× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

তীব্র শৈত্য প্রবাহ,ঠান্ডাজনিত কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ সারাদেশে কয়েকদিন ধরে তীব্র শৈত্য প্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত । বিশেষ করে এই শৈত্য প্রবাহের ফলে তীব্র শীতে আক্রান্ত হচ্ছে শিশুরা ।

মাগুরা সদর হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা গেছে, গত দুদিনে শিশু রোগী সংখ্যা বেড়ে হয়েছে তিনগুন । শিশু ওয়ার্ডে অতিরিক্ত বেড না থাকার কারণে অনেকে বারান্দায় ফ্লোরে ভর্তি হয়েছেন । শহরের থেকে গ্রামের শিশুরাই এই শীতে ডাইরিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি ।

শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স আলপনা বিশ্বাস জানান , আমাদের শিশু ওয়ার্ডে বেড মাত্র ১০ টি । বর্তমানে এখানে কয়েকদিনে শিশু রোগীর সংখ্যা ৬৫ জন । কিন্তু কয়েকদিনে বেশি শীতের প্রকোপ থাকায় প্রতিদিন প্রায় ঠান্ডাজনিত রোগে ৮-১০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে।

সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের কনসালটেন্ট জয়ন্ত কুমার কুন্ডু জানান , প্রতি বছর শীতে ঠান্ডা জনিত কারণে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হয় ।আমাদের শিশু ওয়ার্ডে পর্যাপ্ত বেড নেই । ফলে অনেক শিশু বারান্দায় ভর্তি আছে । এখানে আমাদের ঔষধ এর কোন সংকট নেই । বেশি রোগী কারণে অনেক শিশু কে একটু সুস্থ হলে তাকে আমরা ছেড়ে দিচ্ছি ।

শিশু রোগীর অভিভাবক আমেনা বেগম জানান , আমার শিশুর ডায়রিয়া হলে আমি গত বুধবার হাসপাতালে ভর্তি করি । ঘন ঘন পায়খানা হওয়ার ফলে তাকে স্যালাইন দিতে হচ্ছে। সদর হাসপাতাল থেকে সামান্য ঔষধ পাচ্ছি ।বাইরে থেকে বেশি ঔষধ কিনতে হচ্ছে । ফলে আমাদের মত গরীব মানুষের পক্ষে ঔষধ কেনা সম্ভব হচ্ছে না ।


এ ক্যটাগরির আরো খবর..