× Banner
সর্বশেষ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

তিন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত জামালপুরে

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

জামালপুর প্রতিনিধি: পৌর নির্বাচনে সংঘর্ষের ঘটনায় তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে জামালপুরে। জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটে বাধা, কেন্দ্র দখল, কারচুপির অভিযোগ পাওয়া গেছে।

ভোট গ্রহণ স্থগিত থাকা কেন্দ্রগুলো হচ্ছে আজাদ প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়।

এ ছাড়া মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিংহজানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে আজ বুধবার সকালে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখেন রিটার্নিং কর্মকর্তা।

সকাল ১০টার দিকে জামালপুর সদরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় টিয়ার শেল ও লাঠিচার্জ করে পুলিশ।

জামালপুর সদরের বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন, সকালেই বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করে ভোট দিচ্ছে বলে জানান তিনি।

জামালপুর সদরের জাতীয় পার্টির প্রার্থী হাফিজুর রহমান বাদশা ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..