× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

তিন বছরে ৬৪ হাজার বিদ্যালয়ে নতুন ক্লাসরুম

admin
হালনাগাদ: রবিবার, ১১ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আগামী তিন বছরের মধ্যে দেশের ৬৪ হাজার বিদ্যালয়ে নতুন ক্লাসরুম বানানো হবে। এ উপলক্ষে এরইমধ্যে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

আজ রোববার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীর হিসাব করে এসব ক্লাসরুম বানানো হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি সেসব বিদ্যালয়ে বেশি ক্লাসরুম বানানো হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে, বিগত সরকারগুলো যা চিন্তাও করেনি। বিনামূল্যে জানুয়ারির ১ তারিখে বই বিতরণ, শিক্ষাবৃত্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, মন্ত্রীর একান্ত সচিব শেখ আতাহার হোসেন, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা প্রাথমিক কর্মকর্তা অশোক কুমার সমদ্দার।


এ ক্যটাগরির আরো খবর..