× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

তিন পার্বত্য জেলার কোথাও আর অন্ধকার থাকবে না – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকারের সময়ে সমতলের মতো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও বিদ্যুৎ সম্প্রসারণের কাজ চলছে। আগামীতে পুরো পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হবে, ফলে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার কোথাও আর অন্ধকার থাকবে না।

আজ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষংছড়ি উপজেলার দোছড়িতে বিদ্যুতের নতুন লাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যে সকল এলাকায় সহসা বিদ্যুৎ সংযোগ যাচ্ছে না সেখানে বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে পার্বত্য চট্টগ্রামের জনগণের ভাগ্যের উন্নতি ঘটে। শেখ হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের পাশে আছে, আগামীতে থাকবে বলে জানান মন্ত্রী।

তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ৩ শত পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

নাইক্ষংছড়ি উপোজলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ১০ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্প ও ১৫ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক উজ্জল বড়ুয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..