× Banner
সর্বশেষ
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু

তালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উদযাপন পরিষদ ও গোপালপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দির প্রঙ্গন হতে বের হয়ে প্রায় ৩ কিলোমিটার অতিক্রম শেষে মোবারকপুর মন্দির প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে শ্রীকৃষ্ণ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

উক্ত র‌্যালিতে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,  ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা পূজা কমিটির সহ সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার সহ শত শত কৃষ্ণভক্ত নারী-পুরুষ র‌্যালীতে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। অনুরুপ শ্রীকৃষ্ণের জন্মতীথি উদযাপনে মাঝিয়াড়া জগন্নাথ মন্দির প্রাঙ্গন হতে আরও একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..