খান নাজমূল হুসাইন,তালার সংবাদদাতা: তালায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দক্ষিন পশ্চিমাঞ্চলের ত্রাস, পুর্ববাংলা কমিউনিষ্ট পাটি জন যুদ্ধ এম,এল বিদ্যুৎ বাহিনীর প্রধান বিদ্যুৎ বাছাড় সহ ঘটনাস্থলে ২জন গুলি বৃদ্ধ হয়ে নিহত । অস্ত্র ,গুলি ,রাম দা ও গ্রীল ভাঙ্গার সরজ্ঞাম উদ্ধার ।
তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান,গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩ টার সময় তালা থানার এস আই মো: মোজাফফার রহমান ও এস আই মো: নাজমূল ইসলামের নেতৃত্বে পুলিশ টহল কালে তালার মহান্দী সড়কের পার্শ্বে লক্ষণ ঘোষের আমবাগানে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ কে লক্ষ্য করে তারা গুলি বর্ষন করে পুলিশ পাল্টা গুলি চালায় ১৫/২০ মিনিট গুলি বিনিময়ের পর অপর পক্ষ থেকে কোন শব্দ না পাওয়ায় তল্লাশী চালিয়ে পুলিশ ২টি লাশ,একটি ওয়ান শুটার বন্দুক,একটি দেশী পিস্তল ,রাম দা ,৪টি বোমা, তাজা গুলি ২ টি, গ্রীল কাটার সরজ্ঞাম উদ্ধার করে ।
এস আই ওহিদুজ্জামান ,এস আই মোজাফফার রহমান ,এস আই মো: নাজমূল ইসলাম জানান,এলাকাবাসীর মাধ্যমে নিহত দু’ব্যক্তির পরিচয় জানা গেছে তাদের নাম বিদুৎ বাছাড় (৪৫) পিতা মৃত:কানাই লাল বাছাড়,গ্রাম-মাগুরাডাঙ্গা ও তালহা (২২) পিতা-নুরুল ইসলাম গ্রাম-সুজনশাহা উভয় উপজেলা তালা । নিহত বিদুৎ বাছাড় দক্ষিণ – পশ্চিমঞ্চালের ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী ।তার নামে তালা থানায় ১৪টি মামলা রয়েছে এরমধ্যে ডাকাতি ৫ টি ,তার নিকট থেকে অস্ত্র উদ্ধার মমলা ৪ টি ,হত্যা প্রচেষ্টা মামলা ৫ টি এবং ৪২বছর সাজা প্রাপ্ত জামিনে মুক্ত আসামী ।নিহত তালহা (২২) শিবির নেতা তার বিরুদ্ধে তালা থানার মামলা নং ১২ তাং-১৫/০৮/১৩ নাশকতা মামলায় তালহা হাজতে থাকাকালে বিদুৎ বাছাড়ের সাথে পরিচয় হয় , জেলাখানায় বসে শিবির নেতা পুর্ববাংলা জনযুদ্ধ এম এল বাহিনীতে যোগদান করে। বিদুৎ বাছাড় হাজতথেকে ১১/১২/১৬ তারিখে জামিনে মুক্তি পেয়ে সুজন শাহা এলাকার দাশ পাড়ায় অবস্থান করছিল তার সাথে ছিল তালহা। সেখান থেকে একাধিক স্থানে অস্ত্রধারী সংগঠনকে গতিশীল করতে তৎপরতা চালাচ্ছিল ।
বিগত কয়েক মাস পুর্ব হতে এলাকায় তার দলীয় সদস্যদের ঐক্যবদ্ধ কালে গত ডিসেম্বর মাসের ৩ ও ৪ তারিখে একাধিক প্রত্রিকায় তালার পল্লীতে চরমপন্থী দলের ফের তৎপরতা ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিরনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে । এই বাহিনী নারী ধর্ষণ ,ডাকাতি,চাঁদাবাজি,ঘের দখল,হত্যা,ভাড়াটিয়া খুনী সহ শত অপকর্মের সাথে জড়িত ছিল ।তালার প্রভাবশালী সন্ত্রাসীদের লালনকারীএক গডফাদার এই দুর্ধর্ষ সন্ত্রাসীদের আইনি সহয়তা প্রদানের নামে আদালত থেকে জামিনে মুক্ত করাচ্ছে ।
সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে । অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন । লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয় । এ সংক্রান্তে পুলিশ বাদী হয়ে সরকারী কাজে বাঁধা প্রদান ,ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে ।