× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

তালায় চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রণব ঘোষ বাবলুর ওপর হামলার ঘটনা ঘটেছে

উপজেলার হরিৎচন্দ্র এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়।

আর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার রাজু আহমেদকে দল মনোনয়ন না দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

বাবলুর সমর্থকদের অভিযোগ, রাজুর লোকজনই জনসংযোগের সময় এ হামলা চালিয়েছে। এ সময় রড দিয়ে তার মাথায় ও শরীরে বেধরক মারধর করে তারা।

তালা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত চেয়ারম্যানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই নাজমুল।


এ ক্যটাগরির আরো খবর..