লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক আহত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল আলিম(৬৫) আহত হয়েছেন।

সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট প্রেসক্লাব এলাকা থেকে মিশন মোড়ের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম। নর্থবেঙ্গল মোড় দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় সান ক্লিনিকে ভর্তি করেন।

আহত সাংবাদিক আব্দুল আলিম জানান, হাসপাতাল থেকে চিকিৎসা নিযেছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।