বঙ্গবন্ধু কন‍্যার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত -সমবায় প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু কন‍্যার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত -সমবায় প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু কন‍্যার নেতৃত্বে  উন্নয়ন অগ্রগতিতে  বাংলাদেশ  বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বলে মন্তব্য করেছেন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত বঞ্চিত নিপীড়িত বাঙালিকে একটি স্বাধীন দেশ  উপহার দিয়ে গেছেন।  আর বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

আজ মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,  আমরা গর্বিত, আমরা সৌভাগ্যবান, বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি দেশ আর বঙ্গবন্ধু কন‍্যা দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ বিশ্ব পরিমণ্ডলে একজন অনন্য যোগ্যতা সম্পন্ন বিচক্ষণ ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি পেয়েছেন । বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য তিনি  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অত্যন্ত সফলতার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন,  যা অনেক উন্নত দেশের পক্ষে সম্ভব হয়নি।

          অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে  দেশ গড়ার কাজে সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হলে বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনার  নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত হবে।

          অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী  মণিরামপুর উপজেলার  বিভিন্ন বিদ‍্যালয়ের শতাধিক দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ‍্যে বাইসাইকেল বিতরণ করেন।

          মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ‍্যক্ষ কাজী মাহমুদুল হাসানেরনের  সভাপতিত্বে  স্থানীয় আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।