× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

তালা সেটেলমেন্ট অফিসে এবার মৃত:ব্যাক্তির উপস্থিতিতে সম্পত্তি রেকর্ড!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা  সহকারী সেটেলমেন্ট অফিসার গাজী মনিরুজ্জামান মোটা অংকের টাকার বিনিময়ে এবার মৃত ব্যক্তির উপস্থিতি ও আপোস নামায় স্বাক্ষর দেখিয়ে একের জমি অন্যের নামে রেকর্ড করে দিলেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা  ছড়িয়ে পড়েছে।

তালা উপজেলার হাজরাকাটি মৌজার বাসিন্দা  শরবানু বেগম এবং কহিনুর বেগম জানান, তারা তাদেও নার্য সম্পত্তি রেকর্ড করে নেয়ার জন্য ৩৭৯ ডিপি খতিয়ানে ৩১ ধারায় মামলা করেন। ওই রেকর্ড পাইয়ে  দেয়ার নামে সেটেলমেন্ট অফিসের মোহরার সাইদুর রহমান এবং  বিএনপি ক্যাডার শাহিন তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা নেয় এবং পরে বিরোধী পক্ষ ওমর খা ও ইমদাদুলের কাছ থেকে মোটা অংকের টাকা  নিয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার গাজী মনিরুজ্জামানকে ম্যানেজ করে মৃত গহর আলী ও শহর আলীকে হাজির দেখিয়ে তাদের মধ্যে আপোষ নামা তৈরী করে বিবাদী পক্ষে রেকর্ড বহাল রাখা হয়েছে। মামলার রায় প্রকাশ হলে এবং মৃত ব্যক্তিদের উপস্থিতি এবং আপোষ নামার বিষয়টি ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং হাজরাকাটি এলাকার আবাল, বৃদ্ধ ,বনিতা সহকারী সেটেলমেন্ট অফিসার গাজী মনিরুজ্জামানকে ঘেরাও করে।এসময় মোহরার সাইদুর এবং শাহিন পালিয়ে যায়।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনকে জানালে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..