× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

তালমা নাজিমুউদ্দিন বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা

admin
হালনাগাদ: শনিবার, ১২ মে, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার তালমা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেএসসি পরীক্ষায় ভাল ফল প্রাপ্তদের মধ্যে ৪৬ জনকে এই বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য. শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. মো. জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। শিক্ষার্থীদের সংবর্ধণা

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরদার মোস্তফা শাহীন। অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করেন জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম, ইকবাল হোসেন, নাজমিম আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া শেষে ক্রেষ্ট তুলে দেওয়া হয় ।


এ ক্যটাগরির আরো খবর..