× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

ডেস্ক

তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা ও নীতি কৌশল রাজনীতি ও অর্থনীতিতে নতুন দিকনির্দেশনা -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা ও নীতি কৌশল নিয়ে প্রকাশিত বই ও ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিকে দেবে নতুন দিকনির্দেশনা। বলেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
শুক্রবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সিটার কলেজ অডিটোরিয়ামে তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা ও নীতি কৌশল নিয়ে প্রকাশিত বই ‘Tarique Rahman: Politics and Policies in Contemporary Bangladesh’–এর ওপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সাধারণ নির্বাচনের আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।
শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, “তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে নতুন দিকনির্দেশনা দেবে।”
আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে অক্সফোর্ড বাংলা সোসাইটি। এতে অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. শহিদুল আলম, এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডলসেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ।
বক্তারা বলেন, বইটিতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।
ড. শহিদুল আলম বলেন, “তারেক রহমান জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন— যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
স্যার পিটার হিপ বলেন, “বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য ও কূটনৈতিক প্রজ্ঞা অপরিহার্য।”
মূল প্রবন্ধে ড. মানজিদা আহমেদ বলেন, “তারেক রহমানের সংস্কারমুখী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগানিয়া। নির্বাসিত অবস্থায় থেকেও তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং দেশের অর্থনীতি ও টেকসই উন্নয়নে অত্যন্ত সচেতন।”
তিনি আরও বলেন, “তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়, স্বাধীনতা ও অগ্রগতিনির্ভর এক রেইনবো ন্যাশন গড়তে চান। তার ৩১ দফা সংস্কার পরিকল্পনা একটি নতুন, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশের রূপরেখা।”
ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ড. মানজিদা বলেন, “বাংলাদেশকে অ্যামাজন ও ইবে’র মতো বৈশ্বিক ই-কমার্স হাব হিসেবে গড়ে তোলাই তারেক রহমানের লক্ষ্য।”
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি ও সাইমুর মুজিব রহমান। বইটি লিখেছেন আমেরিকা প্রবাসী দি উইকলি রানার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন।


এ ক্যটাগরির আরো খবর..