× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিআইডি

তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
তারেক রহমানের মানবিক রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হওয়া সত্ত্বেও তারেক রহমানের জীবনযাত্রা অত্যন্ত বিনয়ী ও সাধারণ। তাঁর এই পলিটিক্যাল লিগ্যাসি এবং মানবিক গুণাবলি শুধু এই উপমহাদেশে নয়, বিশ্ব রাজনীতিতেও বিরল। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। সরকারি ছুটির দিনেও তিনি আর্তমানবতার সেবায় আমাদের দিয়ে কাজ করিয়ে নেন। এমনকি পশুপাখির প্রতিও তাঁর মমতা আমাদের জন্য শিক্ষণীয়। বলেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমার পড়াশোনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ। আর্তপীড়িত মানুষের সেবা করাই তাঁর মূল ব্রত। দীর্ঘ সময় তাঁর সাথে কাজ করার সুবাদে আমরা দেখেছি, তিনি সবসময় রাজনীতির সরল পথে চলেছেন এবং সেই আদর্শকে সমুন্নত রেখেই বাংলাদেশিদের অধিকার আদায়ে সফল হয়েছেন। মানুষের দোয়া ও তাঁর সততার কারণেই আজ তিনি দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ- খবর নেন এবং জপেল চাকমার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা করেন। এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকে চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।


এ ক্যটাগরির আরো খবর..