তামাকজাত পণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার দাবিতে মানববন্ধন

তামাকজাত পণ্যের মোড়কের উপরিভাগের ৫০ শতাংশ জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা আগামী ১৯ মার্চ (শনিবার) থেকে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে তামাকবিরোধী ১২টি সংগঠন।

বুধবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আগে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত রোড শো করে সংগঠনগুলো। বুধবার মানববন্ধনের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন তামাকবিরোধী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংগঠনগগুলো বলছে, গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এক প্যাকেট সিগারেট ব্যবহারকারী সিগারেট কেনা ও ব্যবহার করার সময় দিনে কমপক্ষে ২০ বার, বছরে ৭,০০০ বার সিগারেটের প্যাকেটে ছাপানো ছবি দেখে থাকেন। অর্থাৎ এটি একটি কার্যকর এবং সরকারের জন্য সাশ্রয়ী পন্থা যা, তামাক ব্যবহারের সময় প্রতিবারই ব্যবহারকারীকে তামাকের ক্ষতি সম্পর্কিত বার্তা প্রদান করতে থাকে।

মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলো হচ্ছে- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন ও প্রজ্ঞা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।