× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

তীব্র তাপপ্রবাহে হজে মৃত্যু হয়েছে ৫৫০ জনের

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০২৪
তাপপ্রবাহে হজে মৃত্যু

সৌদি আরবের মক্কায় চলতি বছরের হজে মৃত্যু হয়েছে ৫৫০ জনেরও বেশি হজযাত্রীর। যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে। দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা গেছে, নিহতদের মধ্যে ৩২৩ জনই মিশরীয়, যাদের অধিকাংশই তাপপ্রবাহজনিত কারণে মারা গেছেন। এ ছাড়া জর্ডানের মারা গেছেন ৬০ জন। যদিও এর আগে দেশটির ৪১ নাগরিকের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

সংবাদমাধ্যম এএফপির হিসাব অনুযায়ী, বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫০ ছাড়িয়েছে। মক্কার বৃহত্তম হাসপাতাল আল মুয়াইসেমের মর্গে সব মৃতদের লাশ রাখা হয়েছে।

হিটস্ট্রোক, জ্বর ও অন্যান্য গরম জনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল মুয়াইসেম হাসপাতালে বর্তমানে ২ হাজারেরও বেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বছর হজ মৌসুমে বিভিন্ন দেশের ২৪০ জন মারা যান। তাদের মধ্যে অধিকাংশই ছিল ইন্দোনেশিয়ার নাগরিক।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ৫১ ডিগ্রি ছাড়িয়ে যায়।

সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ বছর ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছে। যার মধ্যে ১৬ লাখই বিদেশি নাগরিক।


এ ক্যটাগরির আরো খবর..