বাংলাদেশের ছোড়া ৩৩০ রানকে ছুঁতে পারল না পাকিস্তান। ২৮৬ রানেই গুড়িয়ে গেল পাকিস্তানের ইনিংস। ৪৪ রানের লিড পেল বাংলাদেশ।
তাইজুল একাই নিলেন ৭ উইকেট। তাইজুলের ঘূর্ণিতে সাজঘরে ফিরেছেন – ওপেনার আবদুল্লাহ শফিক (৫২), আজহার আলি (০), ফাওয়াদ আলম (৮), ওপেনার আবিদ আলি (১১৩), হাসান আলি (১২), নুমান আলি (৮) এবং ফাহিম আশরাফ (৩৮)।