× Banner
সর্বশেষ
ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি তরুনীকে স্বদেশ প্রত্যাবাসন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০২২

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি তরুনীকে উদ্ধারের পর বেনাপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শনিবার বিকাল ৫ টায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশের কাছ থেকে তাদের আইনী সহয়তা দিতে গ্রহন করেছে জাস্টিস এন্ড কেয়ার নামে বাংলাদেশি একটি এনজিও সংস্থ্যা। ফেরত আসা তরুনীরা হলেন, কিশোর গঞ্জের কুসুম আক্তার ও জেসমিন আক্তার,ঝালকাঠির সুলতানা পারভিন,পিরোজপুরের তানজিলা তন্নী ও নরসিংদির রতনা খাতুন।
বেনাপোল বন্দরথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ইমিগ্রেশন ও বন্দর থানা কার্যক্রম শেষে ৫ তরুনীকে এনজিও সংস্থ্যা জাস্টিজ এন্ড কেয়ারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।তারা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখা অফিসের সিনিয়ার প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভাল কাজের কথা বলে দালালরা ভারতে নিয়ে নানান ঝুকি মুলক কাজে এসব তরুনীদের ব্যবহার করতো। অভিযোগ পেয়ে সেখান থেকে ভারতীয় পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়। ফেরত আসা এসব বাংলাদেশিদের আইনী সহয়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবেন এনজিও সংস্থ্যা।


এ ক্যটাগরির আরো খবর..