× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি

তরুন প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই -জহির উদ্দি স্বপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
তরুন প্রজন্মের সৃজনশীলতা

আগামী নির্বাচনের পরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দেশের সকল সৃজনশীল চিন্তাবিদ ও তরুন প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই। তাদের ভাষাকে বুঝে তাদের জন্য নতুন কারিকুলাম তৈরি করতে চাই। বলেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের নবীনবরন ও কলেজের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, শিক্ষা বিনিময়ের পদ্ধতিকে একটা আধুনিক প্রযুক্তি নির্ভর করতে চাই। ডিজিটাল সাইকোলজি যদি শিক্ষকদের মধ্যে কাজ না করে তাহলে ডিজিটালাইজড সাইকোলজিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে কানেক্ট করা যাবেনা।

বরিশার-১ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত জহির উদ্দিন স্বপন আরও বলেন, পূরনো চিন্তা, পূরনো দৃষ্টি ভঙ্গি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আমাদের চিন্তার জগতকে মেরামত করতে হবে। আমাদেরকে তরুন প্রজন্মকে বুঝতে হবে। তরুন প্রজন্মকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তরুন উপদেষ্ঠাদের উদ্দেশ্যে করে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব পালনে শুধুমাত্র রাগ থাকলেই হবেনা। এটা রাগ দেখানোর জায়গা না। এখানেতো সমাধানও দিতে হবে। সেহ্নাস্পদ আবেগ দিয়ে সেহ্ন পাওয়া যায় কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা যায়না। আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা এমন একটা ফাদের মধ্যে আটকে গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আয়মান হাসান রাহাত, বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর রফিকুল ইসলাম। কলেজ গভর্নিং বডির সভাপতি সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালে অনুষ্ঠানের উদ্বোধণ করেন বরিশাল সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল ও কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কেএম সরিফুল কামাল, কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাহী, একাদশ শ্রেনীর শিক্ষার্থী হুমায়রা তাহসিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। শেষে কলেজের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। একইদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন কন্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করেন।


এ ক্যটাগরির আরো খবর..