× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।

এ সময়ে তিনি ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।

মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।


এ ক্যটাগরির আরো খবর..