ঢাকা সেন্ট্রাল হাসপাতাল ভাংচুর ও ডাক্তার গ্রেফতারের প্রতিবাদে মেহেরপুরে কালো ব্যাচ ধারন ও মানববন্ধন

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৫-১৭)  ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভাংচুর ও ডাক্তার গ্রেফতারের প্রতিবাদে কালো ব্যাচ ধারন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর জেলা বি.এম.এ।

রবিবার দুপুর ১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুরে জেলা বি.এম.এ সভাপতি ডাঃ রমেশ চন্দ্রনাথ।

এ সময় জেলা বি.এম.এ সাধারন সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান, ডাঃ ওবাইদুল ইসলাম পলাশ, ডাঃ এহসানুল কবির, ডাঃ মৃনাল কান্তি মন্ডল, ডাঃ আশিষ কুমার দেবনাথ, ডাঃ খায়রুজ্জমান পিনু, ডাঃ সুমইয়া খানমসহ জেলা বি.এম.এ-এর সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহন করে। হাসপাতালে ভাংচুরের সাথে জড়িতদের শাস্তি ও ডাক্তারদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।