মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৫-১৭) মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রশিদুল মান্নাফ কবীর, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ ।




