সরুলিয়া ইউপি মেম্বর প্রার্থী ফরিদ হাসান জুয়েলের গণসংযোগ

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালার ৫ নং সরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রার্থী ফরিদ হাসান জুয়েল ফুটবল প্রতীক নিয়ে দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ভোটারদের মন জয় করতে ইতোমধ্যে তিনি পাড়া, মহল্লা সহ সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সুখ-দুঃখের খোঁজখবর গ্রহণ সহ মানুষের বিপদাপদে ইতিপূর্বে অসহায় মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি এ প্রতিনিধি কে জানান, মেম্বর নির্বাচিত হলে আমার ওয়ার্ডের মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় তা আমি করব। ইউনিয়ন পরিষদ হতে আপামোর জনগণের অধিকার আদায়ের জন্য দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর মৌলিক অধিকার হতে বঞ্চিত হতে দেব না। মহান রাব্বুল আলামীনের রহমতে এ বিজয় ছিনিয়ে আনতে আমি শতভাগ আশাবাদী। পাশাপাশি তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।