× Banner
সর্বশেষ
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার – অর্থমন্ত্রী ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক জানালেন ধর্মমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক পার্বত্য চট্টগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

তথ্য প্রযুক্তি খাতকে আরো গুরুত্ব দিতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
ই-নথি বিষয়ক কর্মশালা

উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তির ওপর আরো গুরুত্ব প্রদান করতে হবে।   তিনি বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি তথ্য-প্রযুক্তি। তাই আমাদেরকে তথ্য-প্রযুক্তিতে আরো গুরুত্ব প্রদান করতে হবে। এই খাতে বিনিয়োগ আরো বৃদ্ধি করতে হবে।

আজ এটুআই প্রোগ্রামের আওতায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের ‘ই-নথি বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, করোনাকালীন সময় তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়েছে। এতো প্রতিকূলতার মাঝেও কাজ থেমে থাকেনি। এই করোনার সময়ে আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুফল ভোগ করতে পারছি। তিনি সরকারি কর্মচারীদের তথ্য প্রযুক্তি জ্ঞানে আরো প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..