× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

পিআইডি

তড়িৎ গতিতে নারী ও শিশুর উন্নয়নে কাজ করে যাবো -শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ মে, ২০২৫
মন্ত্রণালয়ের সফলতা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা তড়িৎ গতিতে নারী ও শিশুর উন্নয়নে কাজ করে যাবো।  নারী নির্যাতনের যে ভালো রিপোর্টগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে তা মানুষের দৃষ্টিগোচরে আনা জরুরি। এজন্য সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট কনটেন্ট এবং টিভিসি আকারে প্রকাশ করতে হবে।

উপদেষ্টা আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সকল শাখা, দপ্তর ও  সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর দারিদ্র্যবিমোচন, নারী পাচার রোধ, কর্মক্ষেত্র-সহ সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং আর্থসামাজিক কর্মকাণ্ডে নারীর সমঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এ মন্ত্রণালয়। তিনি বলেন, তড়িৎ গতিতে নারী ও শিশুদের সেবামূলক কাজ নিশ্চিত করতে পারলে কাজের সফলতা আসবে।

মতবিনিময় সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান-সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..